৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

প্রকাশিত: জুন ২৫, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বিভাগের অধিনস্থ আদাচাই বন টহল ফাঁড়ির বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জন জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, ১০ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। জানা গেছে,  গত ২৪ জুন রাত ৮ টার দিকে আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শেখেরখাল এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের আকবার পাড় (৫২) ও শফিকুল সানা (৩৮)। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার (২৫ জুন) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
  • শেয়ার করুন