২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে স্মার্ট টিমের অভিযানে ৫ জেলে আটক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট
টিম-২ সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ও কঁাকড়া ধরার অপরাধে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার ৪ টি ডিঙ্গি নৌকা ও ৩০ কেজি হরিণের মাংস, হরিণ ধরার ফঁাদ উদ্ধার করার পাশপাশি অবৈধ ভেশাল জাল,৩ বোতল নিষিদ্ধ কীটনাশক, কাঁকড়া সহ অন্যান্য মালামাল আটক করেছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫ জন জেলেকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। জানা যায় খুলনা
রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার কয়রা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে গত ১২ মার্চ থেকে ১৮ মার্চ সপ্তাহ ব্যাপী সুন্দরবন খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল ইঞ্জিন চালিত ট্রলার, নৌকা, হরিণের মাংস সহ অবৈধ ভেশাল জাল ও হরিণ ধরার ফঁাদ আটক করে।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ)
এজেডএম হাছানুর রহমান বলেন, উদ্ধারকৃত কঁাকড়া, অবৈধজাল, ট্রলার ও নৌকার ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের অপরাধ দমনে স্মার্ট টিমের পাশাপাশি বিভিন্ন স্টেশন ও টহল ফঁাড়ির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • শেয়ার করুন