৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:২৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তজার্তিক
দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর সকাল ১০ টায় র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার,
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ।

নবযাত্রা প্রকল্পের উপজেলা ম্যানেজার মনোতোষ কুমারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ- সহকারী প্রকৌশলী পার্থ প্রতিম চক্রবর্তি, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, এনজিও প্রতিনিধি আঃ মালেক, সরোয়ার হোসেন, সিপিপির মাসুম বিল্যাহ, ধীরাজ
কুমার রায়, আরাফাত হোসেন, রোজেন হোসেন, লিপিকা, তানিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলা সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন