৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ ” মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্ততের আয়ােজনে ও নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের সহযােগিতায় কয়রায় পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস। দিবস টি পালন উপলক্ষে ১২ আগস্ট বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে এক আলােচনা সভা অনুষ্টিত হয়। আলােচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।

নবযাত্রা প্রকল্পের সুজা উদ্দিন এর সঞ্চালনায় আলােচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, আলােচনা সভায় বক্তৃতা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল হক, আটরা রংধনু ক্লাবের সভাপতি আছাফুর রহমান প্রমুখ। অনুষ্টানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন