২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় সুন্দরবনের উপর নির্ভরশীলদের মাঝে ছাতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রার স্বেচ্ছাসেবী সংগঠন
আইসিডির উদ্যোগে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধের উপর ক্যাম্পেইন ও জেলেদের মাঝে রোধ বৃষ্টি প্রতিরোধে ছাতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

১৫ অক্টোবর বিকাল ৪ টায় ৬নং কয়রা পল্টুনে আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্যাহ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন আইসিডির উপদেষ্টা আলহাজ্ব এইচ এম আক্কাছ আলী, আলহাজ্ব মাওলনা নাসির উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান,হাফেজ আবুল হাসান সহ আইসিডির সদস্যরা। অনুষ্ঠানে কয়রা উপজেলার সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালী সহ স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন