৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

নারীদের জন্য শরিয়ত সম্মত কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছে তালেবান

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নারীদের জন্য ইসলামী শরিয়ত সম্মত কর্মসংস্থান তৈরি করার ঘোষণা দিয়েছে তালেবান।

সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান তৈরি করবো। যা সম্পূর্ণ শরিয়ত ভিত্তিক কাঠামোতে তৈরি হবে।

নারীদের উদ্দেশ্যে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, দেশ থেকে অশান্তি দূর হয়ে গেছে। আপনারা নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করবেন না। নতুন সরকার যেই সিদ্ধান্ত নিবে তা নারী-পুরুষ উভয়ের জন্যই কল্যাণকর হবে।

পাঞ্জশির নিয়ন্ত্রণ নিয়ে তালেবান মুখপাত্র বলেন, পাঞ্জশিরের বাসিন্দারা আমাদের ভাই। আফগান নাগরিকরা যেরকম সুযোগ পাবে, তারাও এরকম সুযোগ সুবিধা পাবে। পাঞ্জশিরের বাসিন্দাদের সাথে আচরণে কোনো বৈষম্য থাকবে না।

  • শেয়ার করুন