৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

পরিমনির জামিন শুনানি আজ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১

  • শেয়ার করুন

 

বনানী থানার দায়ের করা মাদক মামলায় কারাগারে আটক দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জামিন শুনানির তারিখ আজ মঙ্গলবার (৩১ আগস্ট)। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানির জন্য এ দিন ধার্য করেছেন।

পরীমণির জামিন আবেদনের শুনানি দ্রুত করার প্রশ্নে হাইকোর্ট কর্তৃক রুল জারির পর গত রবিবার এ সিদ্ধান্ত দেন ঢাকা মহানগর দায়রা জজ। আজ পরীমণির পক্ষে তার আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

  • শেয়ার করুন