২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:০৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১ জেলের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১

  • শেয়ার করুন

 

বৈরী আবহাওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগর থেকে তীরে ফেরার সময় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারের মালিক রুহুল আমিন খান (৫০) মারা গেছেন। আহত হয়েছেন ট্রলারে থাকা আরও পাঁচ জেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে হতাহত জেলেদের তীরে ফিরিয়ে আনতে একটি উদ্ধারকারী ট্রলার পাঠিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।রহুল আমিন খান বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। তাই উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় ঢেউয়ের ধাক্কায় রুহুল আমিন খানের মাছ ধরার ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারের নিচে আটকা পড়ে মারা যান রুহুল আমিন। এরপর ডুবে যাওয়া ট্রলারের অন্য পাঁচ জেলেকে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন অন্য ট্রলারের জেলেরা।

  • শেয়ার করুন