৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৯

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২

  • শেয়ার করুন

 

নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। উত্তাল ঢেউয়ে তাণ্ডবে ১৫ জেলেসহ এফবি নিশাত মাছধরা ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের ৯ জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার ১১টার দিকে ট্রলারটি তীরে আসার পথে পয়রা বন্দরের শেষ বয়া এলাকায় গভীরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। এদের বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি মো.আনসার উদ্দিন মোল্লা।

এর আগে ঝড়ের কবলে পড়ে সাগরের দুটি টলারডুবির ঘটনা ঘটেছে। ওই সময় নিখোঁজ হন দুই জেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • শেয়ার করুন