৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জোর পুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জোর পুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার আমাদী ইউনিয়নের চান্নিরচক গ্রামের মৃত্যু ছুরমান গাজীর পুত্র মোঃ আঃ মাজেদ গাজী। ৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কোবলা মুলে খরিদ করে ভান্ডারপোল মৌজায় ১.৩১ একর জমি দির্ঘদিন ভোগদখল করে আসছি। যার খতিয়ান নং ৩০৩ দাগ নং ৪৮৪, ১৬২৭, ১৬২৯, ১৬৩১।

উক্ত জমিতে আমি চলতি বছর চাষ করে আমন মৌসুমে ধান রোপন করেছিলাম। রোপনের পর পুর্ব শত্রুতার জের ধরে গত ১০ আগস্ট একই গ্রামের আলমগীর গংরা রাতের আধারে আমার রোপনকৃত ধান নষ্ট করে জোরপুর্বক দোখল করে গায়ের জোরে তারা ধান রোপন করে নেট, বাশ দিয়ে ঘিরে রেখেছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি সহ নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। রোপনকৃত ধান নষ্ট করা সহ জোরপুর্বক জমি দখলের বিরুদ্ধে আলমগীরকে প্রধান আসামী করে কয়রা উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে ১ টি মামলা দায়ের করেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ভোগ দখলের জমি যাতে ফিরে পেতে পারি সে ব্যাপারে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে অভিযোগকারি আলমগীর হোসেনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়াার চেষ্টা করেন।

  • শেয়ার করুন