৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:০৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় হরিণের মাংস সহ আটক-১

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় বন বিভাগ ও বাংলাদেশ
কোস্টগার্ড যৌর্থ অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে। আটককৃত হরিণের মাংস ব্যক্তি কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের তৈয়বুর রহমান গাজীর পুত্র এনামুল হক (২৬)। জানা যায় ১৭ নভেম্বর ভোর ৫ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ
স্টেশনের অধিনস্থ বজবজা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোশারাফ হোসেন ও আংটিহারা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার প্রনজিত বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জোড়শিং বাজারের পার্শ্ববতি বেড়িবাঁধের উপর
থেকে মাংস সহ তাকে আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত মাংস উপজেলা সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতি ফেলানো হয়েছে।

  • শেয়ার করুন