৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় মুন্ডা নারীকে গনধর্ষন মামলায় আসামীদের দোষ শিকার

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
(মুন্ডা) নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার ইমরান হোসেন এবং শনিবার ওমর সাদিক, শাহ আলম ও জোবায়ের হোসেন
পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৬৪ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকায় তাদের দোষ স্বীকার করেন।

এ ছাড়া এর সাথে কারা জড়িত ছিলো তা জানিয়ে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম আলী বলেন, কয়রায় মুন্ডা নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে তাদের দোষ শিকার করেছেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে চার ঘন্টার মধ্য গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আদালতে আসামীরা দোষ শিকার করেছেন। বাকী আসামীদেরকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে।

  • শেয়ার করুন