৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিনা পাশে প্রবেশ করায় ৩ জেলে আটক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে বিনা পাশে প্রবেশ করায় ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কোবাদক ষ্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলামের নেতৃত্বে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক স্টেশনের মায়ের খাল এলকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মাটিয়াভাঙ্গা গ্রামের আমজেদ গাজীর ছেলে আব্দুস সামাদ (৩৫),আজিজুল ইসলাম মোড়লের ছেলে তাইজুল ইসলাম (২০), ও সোহরাব শেখের ছেলে
আলাউদ্দিন শেখ(৩২)। এ সময় তাদের নিকট থেকে কাঁকড়া ধরার সরঞ্জাম সহ একটি নৌকা জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এব্যাপারে বন আইনে মাললা করা হয়েছে। আসামীদেরকে গতকাল ২১ মার্চ সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন