৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭৯০ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পশ্চিমজোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেকেন্দারের মৎস্য ঘেরের পাশে মাদক ক্রয় বিক্রয়ের সময় শেখ শিমুল হোসেন (২৪) নামে এক কারবারিকে আটক করা হয়। আটক শিমুল হোসেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে। পরবর্তী ইয়াবাসহ আটকৃতকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। এর আগেও গত ১৯শে আগস্ট কোস্টগার্ড পশ্চিমজোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা থানাধীন নকশা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩০ পিস ইয়াবাসহ সাতক্ষীরার সুব্রত মন্ডল (৪০) ও স্বপন কুমার মন্ডল( ৩৭) কে আটক করে।

  • শেয়ার করুন