২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:০০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় খাল দখল করে অবৈধ স্হাপনা

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় ছোট চাঁদখালি খাল দখল করে অবৈধভাবে পাকা স্হাপনা নির্মানের অভিযোগ উঠেছে। খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় খালটিতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরী হয়। ফলে স্থানীয় লোকজনের বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ নিয়ে স্হানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা মৌজার ছোট চাঁদখালি খালের আনুমানিক ১০ শতক জায়গা অবৈধভাবে ভরাট করে পাকা স্হাপনা নির্মাণ করে বসবাস করছেন নাকশা গ্রামের জলিল মোড়ল ও আয়ুব আলী মোড়ল। স্হানীয়রা পাকা স্হাপনা নির্মানের সময় বাধা দিলেও কাজ বন্ধ করেননি তারা। সে সময় প্রশাসনকে জানানো হলেও স্হানীয় এমপির বাঁধায় কোন প্রতিকার পাওয়া যায়নি। গবাদি পশু চলাচলের জন্য ৪০ দিনের কর্মসূচি দিয়ে খালের পাশদিয়ে নাকশা বিল অভিমুখে একটি রাস্তা তৈরি করে ইউনিয়ন পরিষদ। বর্তমানে সেই রাস্তাটিও দখল করে নিয়েছেন তারা। ফলে গবাদিপশু নিয়ে বিলে যাতায়াতে সমস্যা হচ্ছে স্থানীয়দের। জলিল মোড়ল ও আয়ুব আলী মোড়ল সহ ১৮ জন ব্যক্তি অবৈধভাবে খালটি দখল করে মাছ চাষ করেন বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম জানান, ছোট চাঁদখালি খাল দিয়ে মসজিদকুড় বিল, নাকসা বিল সহ ৫ টি বিলের পানি নামে। পানি সরানোর মুল গেটের পাশে অবৈধ ভাবে ভরাট করে ঘরবাড়ী তৈরী করে দীর্ঘদিন ধরে বসবাস করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, ছোট চাঁদখালি খাল নিয়ে এলাকাবাসী অভিযোগ দিয়েন।সহকারী কমিশনার ভূমিকে তদন্ত পূর্বক অবৈধ স্হাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছি।

  • শেয়ার করুন