৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৩০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ৩ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (শনিবার) রাত ১০ টার দিকে উপজেলার ২নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজা, মোবাইল ও মোটরসাইকেল সহ আটক করা হয়। আটককৃতরা হলেন, ৪ নং কয়রা গ্রামের বেলায়েত ঢালীর ছেলে আবু ইউছুফ ঢালী (৪৫) ও ২ নং কয়রা গ্রামের আব্দুল হক সানার ছেলে সাদিকুর রহমান (৩৮)।

কয়রা যৌথবাহিনীর কটিনজেন্ট কমান্ডার এম ইয়াকুব আলী বলেন, মাদক ব্যবসায়ীদের গাঁজাসহ আটকের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় হস্তান্তার করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ ( তদঃ) শাহ আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ২ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন