৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রা থানা পুলিশ  বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামের মোঃ সেলিম গাজীর ছেলে সোহেল রানা (২৪) ও একই এলাকার মদিনাবাদ খালধারের হবি গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩১) কে গাঁজাসহ কয়রা বাসস্ট্যান্ড এলাকা থেকে  আটক করে। জানা গেছে কয়রা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে ১০ জানুয়ারী রাতে কয়রা থানার এস আই খালিদ, এ এস আই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক  বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
  • শেয়ার করুন