৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ১৮ মামলার আসামী আসাদুল গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামী আসাদুল গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত  আসাদুল গাজী উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা  ছাড়াও আদালতে এফসিআর (বন আইনে)১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে ৫ টা মামলা আদালতে বিচারাধীন আছে। থানা সুত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মুল হোতা বহু মামলার আসমী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশে ১১ জানুয়ারী রাত আনুমানিক ৯ টার দিকে থানার এসআই (নিঃ) মোঃ ওসমান গনি,এএসআই (নিঃ) মোঃ ফরিদুল ইসলাম,এএসআই নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও কনস্টেবল মোঃ ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দবনের হরিণ নিধন চক্রের হোতা আসাদুল গাজীকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • শেয়ার করুন