৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের ১ বনদস্যু আটক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ বনদস্যু আনারুল বাহিনীর ১ সহযোগীকে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা । আটককৃত বনদস্যুর সহযোগী হলেন কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের বিল্লাল হোসেন (৩০)।
গত রবিবার (২৭ এপ্রিল) রাত্রে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পশ্চিম  পাড়ের মুচির দোয়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক। তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  সুন্দরবনের শিবসা বন টহল ফাঁড়ি সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৭ টার দিকে  কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু
দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। আটক বিল্লাল খুলনার কয়রা উপজেলার ৩ কয়রা গ্রামের বাসিন্দা। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায়  দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে বনদস্যু কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুুতি চলছে।
  • শেয়ার করুন