৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১৫০ কেজি চিংড়ি জব্দ

প্রকাশিত: মে ৪, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মারা ১৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে। গতকাল রবিবার (৪ মে)  সকাল ৮ টার দিকে শিবসা নদীতে অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, লোকজন পরিবহনকারী একটি ইঞ্জিন চালিত ট্রলার হতে মাছগুলো জব্দ করা হয়েছে। তবে মাছের মালিক খুজে পাওয়া যায়নি। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, জব্দকৃত অবৈধ চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, কোস্টগার্ডের নলিয়ানের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শরিফুল ইসলাম সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সতন্যরা।
  • শেয়ার করুন