৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বেড়িবাঁধের অবৈধ পাইপ অপসারণ 

প্রকাশিত: জুন ৫, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক এক বিশেষ অভিযানে বেড়িবাঁধে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। বুধবার  (৪ জুন ) সকাল ৮ টায  উপজেলার ১৩-১৪/২ পোল্ডারে উত্তরবেদকাশী  ইউনিয়নের  হাজতখালি থেকে কাঠমারচর এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাঁধে থাকা লবন পানি প্রবেশের পাইপ ভাংচুর করা হয়। অভিযান চলাকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশ,ও নৌ বাহীনির  সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বেড়িবাঁধ কেটে বা ফুটো করে পাইপ বসিয়ে অবৈধভাবে নদীর লবন পানি তুলে চিংড়ি ঘেরে প্রবাহিত করছিল, যা বেঁড়িবাঁধের স্থায়িত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী  মোঃ সুলতান মাহমুদ বলেন এসব বেঁড়িবাঁধ ছিদ্র করে পাইপের কারণে বাঁধ দুর্বল হয়ে পড়ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। অবৈধ সংযোগকারীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাঁধের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
  • শেয়ার করুন