৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড ও জরিমানা

প্রকাশিত: জুন ১২, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদন্ড প্রদান করেছেন  ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১ টার দিকে কয়র সদরের পুরাতন বাজারে সিদ্দিক মোড়লের  মাংসের দােকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় ঐ দোকানে পঁচা মাংস জব্দ করার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা সহ কারাদণ্ড প্রদান করা হয় । সিদ্দিক মােড়ল ১নং কয়রা গ্রামের আঃ রহিম মোড়লের পুত্র। জানা গেছে, কয়রা বাজারে গরুর পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ দোকান থেকে আনুমানিক ৫ কেজি গরুর পঁচা মাংস জব্দ করা হয়। পরবর্তিতে মাংস ব্যবসায়ী ছিদ্দিককে  ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জেল প্রদান করা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস  জানান, গরুর পঁচা মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।  সেখানে পঁচা  মাংস বিক্রির অভিযোগে পঁচা মাংস জব্দ ও বিক্রেতাকে জেল জরিমানা করা হয়েছে। এ সময় কয়রা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন