৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বিশেষ অভিযানে জেলিপুশকৃত চিংড়িসহ ১ জন আটক, জরিমানা ৫০ হাজার

প্রকাশিত: জুন ২৮, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা )প্রতিনিধি: খুলনার কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর এক অভিযানে প্রায় ৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মোসাম্মত তাসমিয়া (৩৭) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে তার স্বামী আলাউদ্দিন ( ৪২)পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শনিবার (২৮ জুন ২০২৫) সকালে মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি এলাকায় চালানো এই যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে ছিল কয়রা থানা পুলিশ, বন বিভাগ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা।
আটককৃত তাসমিয়াকে কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জনাব রুলী বিশ্বাস তাৎক্ষণিক মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। এলাকাবাসী নৌবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন।

  • শেয়ার করুন