৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রা থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামী এবং জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামী গ্রেফতার করেছে।
 পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক মুক্ত খুলনা জেলা গঠনের লক্ষ্যে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ১০ জুলাই  কয়রা থানার পুলিশ বিভিন্ন এলাকার গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে।  অভিযানে গ্রেফতার ৬ মাসের সাজা প্রাপ্ত ২ জন আসামী হলেন দক্ষিন মদিনাবাদ গ্রামের মৃত কালাচাদ জোদ্দারের ছেলে  লিয়াকত আলী জোদ্দার, ও উত্তর মদিনাবাদ গ্রামের মৃত আব্দুর রহিম সানার ছেলে রেজায়ানুল করিম। এছাড়া সিআর ও জিআর পরোয়ানা ভুক্ত আসামীরা হলেও ৫ নং কয়রা গ্রামের সেরাজুল গাজীর ছেলে নাইম আলী সবুজ, দাউদ আলী গাজীর ছেলে সেরাজুল গাজী, ৪ নং কয়রা গ্রামের রিয়াছাদ সানার ছেলে শাফায়েত হোসেন ও মহবুব এর ছেলে তৌহিদ হোসেন মুন্ন, ২ নং কয়রা গ্রামের ওয়াহিদুল গাজীর ছেলে একরামুল গাজী, মাথা ভাঙ্গা গ্রামের মুক্তি সানার ছেলে জাকির হোসেন ও জাকির হোসেনের স্ত্রী সখিনা খাতুন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • শেয়ার করুন