৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক  আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট)  বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, মোঃ গোলাম রব্বানী, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, মোঃ জাহিদুর ইসলাম, ফারুক আজম প্রমুখ। মাবনবন্ধনে বক্তরা সাংবাদিক তুহিন সহ সকল নির্যাতীত সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়। এ সময় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন