৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা মাস্টার চালক আটক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১

  • শেয়ার করুন

 

পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ জালালের মাস্টার অফিসার আবদুর রহমানকে আটক করেছে শিবচর থানার পুলিশ। আজ শনিবার সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে রো রো ফেরি শাহ জালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। আহত হন ৩৫ জনের বেশি যাত্রী।

এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় গতকাল সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জিডিটি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, পিলারের সঙ্গে এর আগেও ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আগে লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরও এমন ঘটনা ঘটল। গতকালের ঘটনায় বড় ধরনের প্রাণহানি হতে পারত।

আজ বেলা সাড়ে ১১টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন মুঠোফোনে বলেন, ‘থানায় জিডি হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আর এই তদন্তের স্বার্থেই আমরা রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। থানায় তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।’

  • শেয়ার করুন