৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:৩১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার আংটিহারা কোস্টগার্ড ও আন্দারমানিক বন টহল ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০৩ কেজি হরিণের মাংস সহ ১ শিকারীকে আটক করেছে। এ সময় হরিণের ১ টি মাথা, হরিণ ধরার ৩শ মিটার ফাঁদ উদ্ধার করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন, কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আত্তাব আলী গাজীর পুত্র মিজানুর রহমান (৩০)।
জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রাত ১ টার দিকে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারার রাস্তার উপর থেকে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়েছে। আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল হাসান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
  • শেয়ার করুন