২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৩৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় যুবককে একদিনে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

 

খুলনা প্রতিনিধিঃ খুলনায় মোঃ রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে রোকনুজ্জামানকে বাম হাতে ২ ডোজ করোনা টিকা দেন নার্স।

রোকনুজ্জামান খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর দক্ষিণ টুটপাড়ায় বসবাস করেছেন।

রোকনুজ্জামান উপকুল বার্তাকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দিতে ডুকে চেয়ারে বসি। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই পেসার আছে কিনা।

আমি বলি না। তিনি আমাকে টিকা দিয়ে কাগজটা দেন।
আমি বসেছিলাম। ১ মিনিটও হয়নি। এর মধ্যে অন্য একজন নার্স এসে আমাকে আবার টিকা দিয়ে দেন। এ সময় আমার পাশে থাকা একজন বলেন ওনাকে কেন টিকা দিলেন? ওনাকে তো টিকা দেওয়া হয়ে গেছে। আমি তখন বলি আমাকে টিকা দিয়েছে আবার দিলেন কেন? আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন? তখন সেই নার্স কোনো উত্তর দিতে পারেন নি। আমি তো একজন সচেতন লোক আমি একটা টিকা দিতে এসেছি। কেন দুইটা টিকা দিবো? এতে আমার কি লাভ?
তিনি অভিযোগ করে বলেন, ভুল করে দুই ডোজ টিকা দেওয়ার পর আমি যখন জানতে চাই কেন দেওয়া হলো তখন নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমি টিকা কেন্দ্রের পাশের ৬ নম্বর বেডে আছি। শরীর বেশ দুর্বল লাগছে।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ উপকুল বার্তাকে বলেন, আমরা তো টিকা দিচ্ছি। এখন পর্যন্ত কোনো ভুল হয়নি। হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। বিষয়টি আমার জানা নেই। আমাকে হয়তো জানাবে।

এর আগে শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দু’বার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠে। হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে তাকে দু’বার টিকা দেওয়া হয়।

জহুরা মহানগরের সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মরহুম মুনসুর খাঁর স্ত্রী।

  • শেয়ার করুন