৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আবারও পদ্মাসেতুতে ধাক্কা মাস্টার সুকানি বরখাস্ত

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মুহাম্মাদ দেলোয়ার ইসলাম ও হুইল সুকানি মুহাম্মাদ আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দফতর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মাদ জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মুহাম্মাদ রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, পদ্মা সেতুর পিলারে দ্বিতীয়বারের মতো ফেরী ধাক্কায় পিয়ারে আস্তর খসে পড়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এই ঘটনায় ট্রাক উল্টে পাঁচজন আহত হয়েছে। এছাড়া একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • শেয়ার করুন