২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার আটক ১

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অপরাধে মোঃ আবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৫ই আগষ্ট (রবিবার) সকাল ১০.৩০ টায় হলুদবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে বিষ প্রয়োগ করে মারা ২০কেজি চিংড়িমাছ জব্দ করা হয়।

আবুল হোসেন উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা গ্রামের মোঃ বাসার হাওলাদারের ছেলে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে ধরা মাছ বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে হলুদবুনিয়া এলাকা থেকে ২০ কেজি মাছসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত আবুল হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।

  • শেয়ার করুন