৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

এহসান গ্রুপের এমডি সহ ৪ জনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১

  • শেয়ার করুন

 

আলোচিত পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার ৩ ভাইকে টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলায় ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন জানান, তাদেরকে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তেজদাসকাঠী এলাকার হারুন অর রশিদের মামলার প্রেক্ষিতে তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর ঢাকার একটি বাসা থেকে এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করে ডিবি পুলিশ ও র‌্যাব। অপর দুই ভাই মুফতী মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালী নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

  • শেয়ার করুন