২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় অবৈধ চিংড়ি মাছ সহ আটক ১

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ১ জনকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৫০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। গত রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাটকাটা বাজার সংলগ্ন এলাকা হতে মাছ সহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পাতাখালী গ্রামের শামছুর রহমান বৈদ্যর পুত্র ইমদাদুলহক বৈদ্য (৩৮) অভিযানকালে উপস্থিত ছিলেন শাকবাড়িয়া বন টহল ফঁাড়ির স্টাফ শিকদার মোস্তাফিজুর রহমান, মিরাজ চৌধুরী ও আবেদুল ইসলাম।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন