৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জন আটক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ আন্দারমানিক বন টহল ফঁাড়ির খুদিরখাল এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে গতকাল শনিবার (১৫ জুলাই) ভোর ৬ টার
দিকে আন্দারমানিক বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া
ধরার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের সোহেল (২৪) ও আংটিহারা গ্রামের মনিরুল গাজী (২০)। অভিযানকালে আন্দারমানিক বন টহল ফঁাড়ির স্টাফ রবিউল ইসলাম, মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে করা হয়েছে।

  • শেয়ার করুন