৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় মোটর সাই‌কেল চোর আটক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা সদরের আশা এনজিওর অফিস থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে পালালোর সময় আইনুল হক শেখ (২৭) নামের এক মোটর সাইকেল চোর চক্রের সক্রীয়
সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। আটক মোটরসাইকেল চোর আইনুল হক বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের আলমগীর শেখের পুত্র। গত রবিবার সন্ধা ৭ টার দিকে তাকে আটক
করা হয়। কয়রা উপজেলার আশা ব্রাঞ্চের ম্যানেজার শংকর কুমার বিশ্বাস বলেন, রবিবর দুপুর ১২ টার দিকে তিনি তার অফিসের পাশে ডিসকভার ১০০ সিসি মডেলের মোটর সাইকেলটি রেখে অফিসে যান। সেখান থেকে ৫ মিনিট পর মোটর সাইকেলের পাশে এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। তাৎক্ষনিক তিনি বিষয়টি কয়রা থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়রা সেতুর টোলঘর এলাকা থেকে মোটর সাইকেল সহ তাকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা ( বিপিএম) বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • শেয়ার করুন