৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ- খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৪ কেজি হরিণের মাংস এবং একটি মোটরসাইকেল সহ ইকবাল মোড়ল (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের ছেলে। থানা সুত্রে জানা গেছে, সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস মোটরসাইকেল যোগে পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই প্রণয় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার (৩ জানুয়ারী ) সকাল সাড়ে ৯ টার দিকে কালনা মাদ্রাসার পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেপ্তার করে। কয়রা থানার অফিসার ইনচার্জ(ওসি) জি এম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • শেয়ার করুন