৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কোষ্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে হরিণের মাংস সহ আটক ২

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ
কালাবগী বাজার সংলগ্ন নদী থেকে হরিণের মাংস পাচারকালে ইঞ্জিন চালিত ট্রলার সহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে ২৭ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে আরও ৫ জন পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা যায় বন বিভাগ ও নলিয়ান কোষ্টগার্ড গত সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌর্থ অভিযান চালিয়ে এ সকল হরিণের মাংস, ইঞ্জিন চালিত ট্রলার সহ কালাবগী গ্রামের রহিম সানার পুত্র জাফর সানা (৩৯) কে ঘটনাস্থল থেকে আটক করে। তার স্বীকারুক্তিতে পরবর্তিতে এ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার
সকাল ৯ টার দিকে আবুলকে গ্রেফতার করে বন বিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধণ আইনে মামলা হয়েছে। আটককৃত হরিণের মাংস পাচারকারিদের কোট হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন