৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় অভাব অনাটনে অতিষ্ঠ হয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রায় রাতের আধারে গলায় ফাঁস দিয়ে সনোত মন্ডল (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এঘটনা টি ঘটেছে, ১১ অক্টোবর সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ মঠবাড়ি গ্রামের দোল মন্দির এর পাশে। সে ভূবোন মন্ডল এর ছোটপুত্র।

পরিবার সূত্রে জানাযায়, পরিবারের অভাব অনাটনের কারনে গভীর রাত আনুমানিক ৩টার সময় ঘুম থেকে উঠে মাছ ধরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এবং মঙ্গলবার সকালে তার ঘরের পাশে রাস্তার ধারে শোজনা গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে মঠবাড়ি ক্যাম্প ইনচার্জ ঘটনা স্থলে এসে লাশটি গাছ থেকে নিচে নামান।
মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ধারনা করা হচ্ছে অভাব অনাটনের কারনে আত্মহত্যা করছে। তবে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তে জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

কয়য়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।

  • শেয়ার করুন