৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় কার্তিক সরদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার হরিকাটি গ্রামের একটি খাল থেকে কার্তিক সরদার (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত রঘুনাথ সরদারের ছেলে।

নিহতের স্ত্রী অর্চনা সরদার জানান, রোববার সন্ধ্যার পর থেকে তার স্বামী নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল নাম্বারে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে বিলে ধান রোপন করতে যাওয়া লোকজন খালে মরদেহ ভাসতে দেখে তাকে জানায়। সেখানে গিয়ে তিনি মরদেহ শনাক্ত করেন। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তারা মরদেহ উদ্ধার করে।

কার্তিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মামুন সানা জানান, কার্তিকের সঙ্গে গ্রামের কারো শত্রুতা ছিল না। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। তার পাঁচ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে রয়েছে।

কয়রা থানার ওসি রবিউল হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন