৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় কীটনাশক ব্যাসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় শিক্ষাপ্রতিষ্ঠানের লাগোয়া কীটনাশক বিক্রি করে পরিবেশের ক্ষতি করার অপরাধে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কাটমারচর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ- জামান।

জানা গেছে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের ভাই ভাই ট্রেডাসের মালিক মোঃ আরশাদ আলী দির্ঘদিন ধরে কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার দোকানে বিভিন্ন ধরে কীটনাশক বিক্রি করে আসছে। বিদ্যালয় লাগোয়া দোকানে কীটনাশক বিক্রি করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। আর তার প্রভাব পড়ছে কোমলমতি শিশু শিক্ষার্থীর উপর। তারা পড়ছে স্বাস্থ্যঝুকিতে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার নিকট থেকে জরিমানা আদায় করা হয় এবং ৭ দিনের মধ্যে স্কুলের সামনে থেকে দোকান ঘর অপসারনের নিনের্দশ প্রদান করেন। এছাড়া বেদকাশি দিঘির পাড়
এলাকায় বসতবাড়িতে গরুর খামার তৈরি করে পরিবেশ নষ্ট করায় খামার মালিক অচিন্ত মন্ডলকে ১৫ দিনের মধ্যে তা অপসারন করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

  • শেয়ার করুন