৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় হরিণ ধরা ফাদ সহ ৩ শিকারী আটক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ
আড়িয়া শিবসার নদীর মারকীরখাল এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে ২ বস্তা হরিণ ধরার ফঁাদ সহ ৩ জন হরিণ শিকারীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে নৌকা সহ হরিণ নিধনের অন্যান্য সরঞ্জামী উদ্ধার করা হয়।

জানা যায় ২০ জানুয়ারী সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ
ইসমাইল হোসেন ও হড্ডা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল হরিণ ধরার ফঁাদ, নৌকা সহ অন্যান্য মালামাল আটক করা হয়। আটককৃতরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫) মইদুল
সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।

  • শেয়ার করুন