৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

তক্ষক সাপ পাচারকালে ৪ জন আটক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন থেকে ২ টি তক্ষক সাপ পাচারকালে ৪ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ বেন্দী জাল সহ নৌকা উদ্ধার করা হয়। জানা যায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেনের নিদের্শনায় খুলনা রেঞ্জ কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান
চালিয়ে ২৬ অক্টোবর সকাল ৬ টার দিকে কালাবগী স্টেশনের নিষিদ্ধ ভদ্রা নদীর মান্কির খাল এলাকা থেকে দুটি তক্ষক সাপ সহ তাদেরকে আটক করা হয়। এ সময় কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল
ইসলাম সহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলার গড়েরআবাদ গ্রামের মাসুম বিল্যাহ, লেয়াকাত
মোল্যা, মুরসালিন ও গড়ুইখালী গ্রামের রমজান মল্লিক। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কোট হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন