৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলে আটক

প্রকাশিত: জুন ৩, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনের কোবাদক স্টেশনের
অধিনস্থ কৃঞ্চখালী খালে প্রবেশ নিষিদ্ধ অমান্য করে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, কাঁকড়া ধরার সরঞ্জাম সহ গরান কাঠ উদ্ধার
করা হয়। জানা গেছে, গতকাল ৩ জুন ভোর ৪ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম নেতৃত্বে কোবাদক স্টেশনের স্টাফরা ও সাতক্ষীরা স্মার্ট টিমের সদস্যরা যৌর্থ অভিযান
চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চানীমুখা গ্রামের খবির হোসেন (৫৫) আজারুল গাজী (২৪) আমিনুর রহমান (২৮) ও রফিকুল ইসলাম (২৯)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) এম.এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন