৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অপরাধে ট্রলার সহ ৪ জেলে আটক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৪ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ  ভ্রমরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ মরজত নদীর বাওন এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন মংলা উপজেলার জব্বার মল্লিক (২৯) বায়োজিদ ফকির(২৫) শাহাজাহান ডাকুয়া (৩০) ও কাঠালিয়া উপজেলার ফরিদ মিয়া (২৮)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
  • শেয়ার করুন