৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে অভিযান ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি জব্দ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন কালাবগি স্টেশনের অধিনস্থ আদাচাই বন টহল ফাঁড়ির ছোট কচুখালী সিসা খাল এলাকা হতে বন কর্মীরা অভিযান চালিয়ে ১৮ বস্তা অবৈধ  শুটকি চিংড়ি মাছ জব্দ করেছে। জব্দকৃত শুটকি চিংড়ির আনুমানিক মুল্য প্রায় ৯ লক্ষ টাকা। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিক নির্দশনায় গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ সালাম ও আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে এই অবৈধ শুটকি চিংড়ি জব্দ করে।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
  • শেয়ার করুন