৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আশাশুনিতে রাতের আধারে দোকানে চুরি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১

  • শেয়ার করুন

 

আশাশুনি প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরায় রাতের আধারে দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় ঐ দোকানে এ চুরির ঘটনা ঘটে।

জানাগেছে, দক্ষিণ একসরা গ্রামের আব্দুল গনি মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা তার নিজ বাড়ির রাস্তা সংলগ্ন দোকান প্রতি দিনের ন্যায় রাতে বন্ধ করে বাড়িতে যান। এরপর রাতের কোন এক সময় চোরেরা তার দ্বি-তলাস্থ দোকানের ছাদের চিলি কোঠা দিয়ে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা অনুমান নগদ ৪ হাজার ৫০০ টাকা, বাংলা‌লিংক কোম্পানীর ৪০ হাজার টাকার রিচার্জ ও মিনিট কার্ড ও আনুমানিক ১০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে সে দোকান খুলে দোকানের মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পায় ও চুরির বিষয়টি নিশ্চিত হয়। এ ব‌্যাপা‌রে ভূক্তভোগীর পক্ষ থেকে আশাশুনি থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

  • শেয়ার করুন