৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় দোকান ভাংচুর করে মালামাল লুট থানায় মামলা দায়ের

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অন্তাবুনিয়া বাজারে মুজিবার ষ্টোর মুদি দোকান ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে গেছে দুবৃত্তরা। মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে দোকানের মালিক মুজিবুর রহমান তার পুত্র জোবায়ের সহ আরও ৩/৪ জনকে মারপিট করে
কুপিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তাদের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে দোকানের মালিক মুজিবার রহমান বাদী হয়ে কয়রা থানায় ১০ জনকে আসামী করে
মামলা দায়ের করে যার মামলা নং-০২, তাং ০৩/১০/২০২৪খ্রিঃ।

মামলার বিবরনে জানা গেছে, ৩ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে শিমলারআইট গ্রামের নুর ইসলাম গাজীর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে তারা দোকানের মালিক মুজিবার রহমান, তার পুত্র জোবায়ের সহ আরও ৪ জনকে মারপিট সহ কুপিয়ে জখম করে। এর আগে দোকানের মালিক মুজিবার রহমানের নিকট নুর ইসলাম গাজী গংরা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা এই তান্ডব লিলা চালায়। নুর ইসলাম গাজী গংরা সবাই আওয়ামীলীগ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা। বিগত দিনে তারা সন্ত্রাসি কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এতে করে দোকান মালিক মুজিবার রহমানের আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

  • শেয়ার করুন