৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বন কর্মকর্তার উপর আসামীদের হামলা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত মোঃ ফারুকুল ইসলামের উপর হামলা চালিয়ে আহত করেছে হরিন শিকারীরা। হামলায় আহত বন কর্মকর্তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে ঐ বন কর্মকর্তা হামলার শিকার হন। তার সাথে থাকা বন কর্মী সাইফুল ইসলাম ও জিন্নাতকেও মারপিট করা হয়েছে। কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল ইসলাম জানায়, ঐ দিন সকালে কয়রা আদালতে যাওয়ার জন্য ফাঁড়ি হতে রওনা হন তিনি।  প্রতিমধ্যে মহেশ্বরীরপুর ইউনিয়নের সরদারপাড়া মোড়ে পৌছালে হরিন শিকার মামলার আসামী মহেম্বরীপুর গ্রামের কামরুল ইসলাম, আজগর হোসেন, জুয়েল সহ  আরও ১০/১৫ জন্ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বেধড়ক মারপিট করায় তার সাথে থাকা বন কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপর ২ বন কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মামুন মাতুব্বর বলেন, হামলকারীরা সবাই চিহৃিত হরিন শিকারী।  এরা সবাই বন মামলার আসামী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে । কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন,  এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
  • শেয়ার করুন