৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বন বিভাগের অভিযানে ২ ট্রলার সহ ১৬ জেলে আটক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বন বিভাগের নীলকমল বন টহল ফাঁড়ির অধিনস্থ বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পারশে পোনা ধরার অপরাধে দুটি ইঞ্জিন চালিত ট্রলার সহ ১৬ জেলে আটক করেছে বন বিভাগ। জানা যায় ৫ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে নীলকমল বিশেষ টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২টি ট্রলার সহ জেলেদেরকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন, পাইকগাছা উপজেলার মিঠু গাজী, আব্দুর রাজ্জাক টুটুল, ইসলাম গাজী, এনামুল গাজী, আলী হোসেন, আল-আমীন,
নুরুজ্জামান, রুহুল আমিন মোল্যা, লিটু গাজী, দাকোপ উপজেলার রুবেল গাজী, আলিহাসান শেখ, জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, ফজলুর রহমান ও বাচ্চু ফকির। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শেয়ার করুন