৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় হরিণের মাংস সহ নৌকা জব্দ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বন বিভাগের
খাশিটানা বন টহল ফঁাড়ির অধিনস্থ ছেড়ার নদী এলাকায় অভিযান চালিয়ে ৮২ কেজি হরিণের মাংস সহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর ৫ টার দিকে খাশিটানা বন টহল ফাঁাড়ি ও আংটিহারা কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ সকল হরিণের মাংস ও নৌকা জব্দ করে।
খাশিটানা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সুন্দরবনের ছেড়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪ টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০ টি পা উদ্ধার করার পাশাপাশি ১ টি নৌকা জব্দ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন,
এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুতে নষ্ট করা হয়েছে।

  • শেয়ার করুন