৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:০৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ৮০ কেজি বিষাক্ত চিংড়ি ও নৌকা জব্দ

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(প্রতিনিধি)খুলনা: সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধীনে খাশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা ৮০ কেজি চিংড়ি মাছ এবং একটি নৌকা আটক করেছে। বুধবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ছেঁড়া নদীর বাওন এলাকা থেকে এই বিষাক্ত চিংড়ির চালান উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা গভীর বনে পালিয়ে যেতে সক্ষম হয়

জানা গেছে, খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃত নৌকা থেকে দুটি অবৈধ ভেশাল জাল এবং দুই বোতল কীটনাশকও উদ্ধার করা হয়েছে।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বিষাক্ত চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • শেয়ার করুন